× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে বাড়ি দখল

এমপি মুর্শেদীকে বাদ দিয়ে দুদকের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩০ পিএম

আব্দুস সালাম মুর্শেদী। ফাইল ফটো

আব্দুস সালাম মুর্শেদী। ফাইল ফটো

রাজধানী গুলশানে অবস্থিত গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের বাড়ি দখলের অভিযোগ ওঠা সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে মামলার আসামির তালিকা থেকে তাকে বাদ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে বাদ দিয়ে রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের সংস্থাটি।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক দুই চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, রাজউকের সাবেক সদস্য (এস্টেট) এম নুরুল হক, সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক পরিচালক (এস্টেট) আবদুর রহমান ভূঁঞা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক। 

এছাড়া রাজউকের মোহাম্মদ হাসান, মীর মো. নুরুল আফছার, রাজউকের সাবেক নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক বর্তমানে সহকারী পরিচালক (নিরীক্ষা ও বাজেট) শাহ মো. সদরুল আলম, রাজউক সাবেক তত্ত্বাবধায়ক-৫ মো. হাবিব উল্লাহ ও রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলামকে আসামি করা হয়।

দুদক অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে আব্দুস সালাম মুর্শেদীসহ অন্যদের সংশ্লিষ্টতা থাকার সত্যতা পাওয়া গেলে চলতি বছরের ২ জানুয়ারি মুর্শেদীসহ অন্য আসামিদের নামে মামলা দায়েরের জন্য কমিশনে সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দেয় দুদকের উপ-পরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন অনুসন্ধান দল।

২০২২ সালের ৪ জুলাই এনভয় টেক্সটাইলসের মালিক ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি গণপূর্তের পরিত্যক্ত বাড়ি বলে দাবি করে রাজউককে চিঠি দেয় গণপূর্ত। একই বিষয়ে ২০১৫ ও ২০১৬ সালেও রাজউককে চিঠি দেয় গণপূর্ত অধিদপ্তর। কিন্তু রাজউক কোনো ব্যবস্থা নেয়নি। গণপূর্তের চিঠিতে বলা হয়, গুলশানের ১০৪ নম্বর রোডের ২৭ নম্বর বাড়িটি পরিত্যক্ত বাড়ি। এটি সরকারি বাড়ি। গণপূর্তের মালিকানাধীন বাড়ি। অন্য কেউ এটা কাগজপত্র করে নিতে পারে না। কিন্তু রাজউক দলিল-দস্তাবেজ করে সালাম মুর্শেদীকে দিয়ে দিল। অথচ এটির মালিকানা রাজউকের নয়। তাহলে রাজউক কীভাবে দিল? বাড়িটি কীভাবে রাজউক হস্তান্তর করেছে চিঠিতে রাজউকের কাছে তা জানতে চেয়েছে গণপূর্ত।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে দুদকের বারবার সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে রিট করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদককে এই বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

২০২৩ সালের ১৬ জানুয়ারি বাড়ি সংক্রান্ত মূল নথি ও এ সংক্রান্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তার আগে মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মুর্শেদীকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে দুদক সচিব মাহবুব হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি বিস্তারিত জানি না। জানলে আপনাদেরকে জানাতে পারব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা