× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাঙ্গীরের রিট শুনানিতে যা বললেন হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৬:৩৮ পিএম

জাহাঙ্গীরের রিট শুনানিতে যা বললেন হাইকোর্ট

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের আরও আগে ঋণ পরিশোধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের উদ্দেশে পরামর্শ দিয়ে হাইকোর্ট বলেছেন, ঝামেলা এড়াতে সবকিছু গুছিয়ে তাদের ভোটের মাঠে নামা উচিত।

প্রার্থিতা ফিরে পেতে জাহাঙ্গীর আলমের করা রিটের শুনানিতে সোমবার (৮ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল। তার সঙ্গে ছিলেন আইনজীবী এমকে রহমান ও নকিব সাইফুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ সময় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমও আদালতে উপস্থিত ছিলেন।

শুনানিতে জাহাঙ্গীরের আইনজীবী ফিদা এম কামাল বলেন, জাহাঙ্গীর আগেই ঋণ পরিশোধ করেছেন। তখন আদালত বলেন, নির্বাচনে প্রার্থী হতে কী কী সমস্যা হতে পারে এটা সবাই জানেন। তাই তার (জাহাঙ্গীর আলমের) আরও আগে ঋণ পরিশোধ করা উচিত ছিল।

এরপর আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে হাইকোর্ট বলেন, জাহাঙ্গীর আলমের রিট চলতে পারে না। কারণ উনি ঋণের টাকাটা ঠিকমতো দেননি। মঞ্জুর কাদেরের মামলার রেফারেন্স টানেন জাহাঙ্গীর আলমের আইনজীবী।

দুপুর পৌনে ১২টায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিটের শুনানি শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা