× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনস্টেবল নিয়োগ

দালাল থেকে সাবধান, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে: নোয়াখালীর এসপি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ২২:৩৯ পিএম

দালাল থেকে সাবধান, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে: নোয়াখালীর এসপি

‘সম্পূর্ণ মেধার ভিত্তিতে, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ হবে। এখানে কোন ধরনের দুর্নীতি করার সুযোগ নেই। কোন স্বজনপ্রীতিও সুযোগ নাই।’ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নিজ সম্মেলন কক্ষে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। 

এসময় তিনি দালাল থেকে সাবধান থাকতেও বলেন। 

পুলিশ সুপার বলেন, আপনারা কখনো কোন ধরনের ব্যক্তি, প্রতিষ্ঠান বা কারো পক্ষ থেকে অবৈধ লেনদেনে জড়াবেন না। এতে আপনাদের আর্থিক ক্ষতি হবে। অবৈধ লেনদেন করে কোন বেনিফিট আসবেনা। কোন ধরনের দালাল চক্রের খপ্পরে পড়বেন না।

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত লোকজন বা সমাজের পাওয়ার ফুল কেউ যদি দালালি করতে আসলে তাদের খপ্পরে পড়বেন না। তারা চাকরির গ্যারান্টিও দিবে তারপরও তাদের ফাঁদে পা দিবেন না। বেআইনি লেনদেন করে ক্ষতিগ্রস্ত হবেন না।

জানা যায়, নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল নিয়োগে ৮, ১০ ও ১১ মার্চ শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ মার্চ লিখিত ও ৪ এপ্রিল মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৭৮ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে পুরুষ ৬৬ ও নারী ১২ জন নিয়োগ পাবেন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, মোস্তাফিজুর রহমান, মো. বায়েজিদ মিয়া, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা