× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই প্রযোজকের নামে ১ লাখ ডলার চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলা করলেন শাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৩:৫৩ পিএম

সেই প্রযোজকের নামে ১ লাখ ডলার চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলা করলেন শাকিব

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনে বিতর্কের জন্ম দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শাকিব খান দাবি করেছেন, ওই প্রযোজক ভুয়া, প্রতারক ও বাটপার। এর প্রেক্ষিতে গতকাল শাকিব খানের নামে মিথ্যাচার করায় উকিল নোটিশ পাঠিয়েছেন রহমত উল্লাহ।

শাকিবও বসে নেই। এবার তিনি ওই প্রযোজকের নামে মামলা করলেন। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।  তিনি অভিযোগ এনেছেন, প্রযোজক তার কাছে ১ লাখ মার্কিন ডলার দাবি করেছেন। 

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন তিনি।

তার জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।

এর আগে রহমত উল্লাহর অভিযোগের পর গেল শনিবার রাতে গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা করতে যান শাকিব খান। থানা থেকে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরদিন ডিবি কার্যালয়ে গিয়ে নালিশ করেন শাকিব। পরে শাকিব খান সাংবাদিকদের বলেন, তাতে হেয় করার উদ্দেশ্যে রহমত উল্লাহ এসব অভিযোগ তুলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা