× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিপটেমিতে শুরু, শেষে খরুচে সাকিব, তবু জয়ে শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫২ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৬ এএম

কিপটেমিতে শুরু, শেষে খরুচে সাকিব, তবু জয়ে শুরু

দুপুরে পেশোয়ার জালমির সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। ভ্রমণ ধকল সামলে রাতেই দলটির হয়ে মাঠে নামেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। করাচি কিংসের বিপক্ষে সাকিব খেলেন পেশোয়ার জালমির হয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে। তবে তার ক্লান্তির ছাপ ঠিকই ধরা পড়ল বোলিংয়ে।

বিপিএলে দুর্দান্ত খেললেও পিএসএলে নিজের প্রথম ম্যাচে বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩ ওভারে খরচ করেছেন ৩২ রান।

যদিও বোলিংয়ে তার শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারেও কিপটেমি বোলিংয়ের ধারা ধরে রেখে খরচ করেন ৮ রান।

পরের ওভারেই মার খান সাকিব। শোয়েব মালিক-ইমাদ ওয়াসিমের ব্যাটিং ঝলকে তৃতীয় ওভারে খরচ করেন ২১ রান। মালিক ছক্কা আর বাউন্ডারি থেকেই নেন ১০ রান। ইমাদও একটি বাউন্ডারি হাঁকান। দিয়ে বসেন ওয়াইডও। দুঃস্বপ্নের সেই ওভারে সাকিব দেন ১-৪-০-২-১-৬-২-১-৪=২১ রান। পরে আর বোলিং করেননি সাকিব।

খরুচে বোলিংয়ের আগে ব্যাট হাতে তেমন কিছু করে দেখানোর সুযোগ পাননি সাকিব। ইনিংসের ২ বল বাকি থাকতে ব্যাট হাতে মাঠে নেমে মাত্র ১ বল খেলেন সাকিব। ১* রান তুলেই থেকে যান অপরাজিত।

সাকিবের অম্লমধুর ম্যাচে অবশ্য ২ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে তার দল পেশোয়ার জালমি। ম্যাচসেরা টম কোহলার-ক্যাডমোর (৯২) ও বাবর আজমের (৬৮) জোড়া ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় পুঁজি গড়েও হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পেশোয়ার জালমি।

তবে শেষ হাসি হেসেছে সাকিবের দলই। ইমাদ ওয়াসিম (৮০*) ও শোয়েব মালিকের (৫২) পাল্টা ফিফটির পরও ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের বেশি তুলতে পারেনি করাচি কিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা