× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার ঘরে ষষ্ঠ বিশ্বকাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৪ পিএম

অস্ট্রেলিয়ার ঘরে ষষ্ঠ বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেট দল যেটা করতে পারেনি। সেটাই করে দেখিয়েছে প্রোটিয়া কন্যারা। প্রথমবারের মতো কোনো সংস্করণের বিশ্বকাপের ফাইনালে খেললো তারা। তবে শিরোপা জিতে সেই ঐতিহাসিক অর্জনটা আরও একটু রাঙিয়ে নিতে পারল না আফ্রিকান মেয়েরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টে শিরোপা জয়ের রেকর্ডটা বাড়িয়ে আরও একধাপ বাড়িয়ে নিলো অস্ট্রেলিয়া। ঘরে তুললো ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। 

অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলেরও হ্যাটট্রিক বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে। সেটা অবশ্য ওয়ানডে বিশ্বকাপে। 
কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার বেথ মুনির অপরাজিত হাফ-সেঞ্চুরির সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া।

বেথ মুনি ৫৩ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৭৪* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন মারিজান্নে ক্যাপ ও শাবনিম ইসমাইল।

লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি হাঁকান লরা উলভার্টও। তবে তার ৪৮ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে সাজানো ৬১ রানের ইনিংসটি যথেষ্ট ছিল না চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৫৬/৬, ২০ ওভার (হিলি ১৮, মুনি ৭৪*, গার্ডনার ২৯; ইসমাইল ২/২৬, ক্যাপ ২/৩৫)।

দক্ষিণ আফ্রিকা: ১৩৭/৬, ২০ ওভার (উলভার্ট ৬১, ব্রিটস ১০, ক্যাপ ১১, ট্রায়ন ২৫; শুট ১/২৩, গার্ডনার ১/২০, ব্রাউন ১/২৫ ও জোনাসেন ১/২১-১)।

ফল: অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: বেথ মুনি (অস্ট্রেলিয়া)।

টুর্নামেন্ট সেরা: অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা