× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি এখন অনেক নিশ্চিন্ত : টাটা মার্টিনো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১১:৩৩ এএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১২:৩১ পিএম

মেসি এখন অনেক নিশ্চিন্ত : টাটা মার্টিনো

পুরোনো শিষ্যকে নতুন করে পেয়েছেন টাটা মার্টিনো। মেসির পর তিনিও যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। দায়িত্ব নিয়েছেন কোচ হিসেবে দলকে সাফল্য এনে দিতে। আগেও ক্লাব ও আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে কাজ করায় খুব একটা কঠিন হওয়ার কথা না মার্টিনোর জন্য। তবে মাঝে দীর্ঘ সময় দুজনে আলাদা ছিলেন। তখনকার তরুণ মেসি এখন পরিণত ফুটবলার। সাফল্যে ঠাসা অর্জনের ঝুলি। এই মেসিকে কীভাবে দেখেন মার্টিনো, তাই নিয়েই কথা বলেছেন টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে।

মেসির সঙ্গে বার্সার ক্যাম্প ন্যুতে কাটানো সময় টেনে মার্টিনো বলেন, ‘এগুলো চমৎকার অধ্যায়, কিন্তু এখন আলাদা পরিস্থিতি। তবে আমি দেখতে পাচ্ছি, তার বরাবরের মতো একই ইচ্ছা আছে, যদিও সে এখন অন্য পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোয় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যা ঘটেছে তার জন্য সে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তার কাঁধে খুব ভারী ওজন ছিল, এটি উঠে যাওয়ায় সে এখন অনেক নিশ্চিন্ত।’

আরও পড়ুন :

মিয়ামিতে কবে অভিষেক হতে পারে মেসির? একই দিনে সার্জিও বুস্কেটসেরও অভিষেক হবে কি না তা নিয়ে মার্টিনো বলেন, ‘আমি লিওর অভিষেককে উড়িয়ে দিচ্ছি না, তবে আমাকে তাকে আরও একটি প্রশিক্ষণ সেশনে দেখতে হবে। আমাকে দেখতে হবে সে এবং বুস্কেটস কেমন অনুভব করছে। তারা দুজনই ভালো অবস্থায় এসেছে এবং শুক্রবার তাদের দেখার প্রত্যাশা করা যেতে পারে, তবে আমি এমন কিছু বলার জন্য তাড়াহুড়ো করতে চাই না যা আমি দিতে পারি না।’

মেসির এমএলএসসে আসাকে অনেকে অবসর কাটানোর সিদ্ধান্ত হিসেবে দেখছেন। যদিও এমনটি মনে করেন না মেসি। কদিন আগেই রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করার একই ইচ্ছা নিয়ে এখানে এসেছি, জেতার আকাঙ্ক্ষা এবং এ ক্লাবটির ক্রমবর্ধমান উন্নতি করতে। আমি বিশ্বাস করি, আমার সতীর্থরা এবং আমি এ প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য সবকিছু দিতে যাচ্ছি। আমি এ শহরটিকে বেছে নিয়েছি এবং এ প্রকল্পটি বেছে নেওয়ার জন্য খুব খুশি। আমার কোনো সন্দেহ নেই যে আমরা একটি দুর্দান্ত সময় কাটাতে যাচ্ছি এবং আমরা খুব সুন্দর বিষয়গুলো অনুভব করতে যাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা