× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়াবহ ট্যাকেলের পর কাঁদলেন মার্সেলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম

সানচেজের ভয়াবহ চোটের বিষয়টি মেনে নিতে পারছেন না মার্সেলো ছবি : সংগৃহীত

সানচেজের ভয়াবহ চোটের বিষয়টি মেনে নিতে পারছেন না মার্সেলো ছবি : সংগৃহীত

বল নিয়ে কারিকুরি করে এগিয়ে যাচ্ছিলেন মার্সেলো ভিয়েরা। কোপা লিবার্টাডোরেস কাপে ফ্লুমিনেন্সের তারকাকে আটকাতে এগিয়ে এসেছিলেন লুসিয়ানো সানচেজ। তখন ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক রক্ষণের তারকার ভয়াবহ ট্যাকেলে সানচেজের পা মুচড়ে যায়। মাঠেই লুটিয়ে পড়েন আর্জেন্টিনাস জুনিয়রসের ডিফেন্ডার। সানচেজের চোটের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েন মার্সেলো।

বুয়েন্স আয়ার্সে মার্সেলো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে বের করে করে দেন। সানচেজের ক্যারিয়ার সংকটে ফেলে দেওয়া চোটের কারণ হওয়ায় অনুতপ্ত ব্রাজিলিয়ান। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে লুসিয়ানোর আরোগ্য কামনাও করেছেন। মঙ্গলবার লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের ম্যাচটি অবশ্য ১-১ গোলে ড্র হয়েছে।

পা ‍মুচড়ে যায় সানচেজের ছবি : ভিডিও থেকে সংগৃহীত

স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে দুর্ঘটনাটি ঘটেছে ম্যাচের ৫৫ মিনিটে। তখনও ১ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনার ক্লাবটি। মার্সেলো বল নিয়ে এগোতে যাওয়ার পথে পা বাড়িয়ে দেন সানচেজ। মার্সেলো এগিয়ে যাওয়ার সময় তার বাম পা পড়ে সানচেজের পায়ে। ভিডিওতে দেখা যায়, সানচেজের পা তখন পুরোপুরি বেঁকে যায়। ২৯ বর্ষী সানচেজকে তাৎক্ষণিক নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। আর্জেন্টিনাস জুনিয়রস জানিয়েছে, এখন তেমন কোনো আপডেট নেই। তবে সানচেজের চিকিৎসায় তারা পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা