× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ জয়ের পর নারী ফুটবলারের মুখে প্রেসিডেন্টের চুমু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১২:৩০ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৩:১৬ পিএম

বিশ্বকাপ জয়ের পর নারী ফুটবলারের মুখে প্রেসিডেন্টের চুমু

ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে গতকাল ইংল্যান্ডের মেয়েদের ১-০ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে স্পেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দলটির সংশ্লিষ্ট সবাই। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ দেশের ফুটবলারদের গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। আনন্দে ফুটবলারদের জড়িয়েও ধরছিলেন তিনি। তবে বিপত্তি বাধে তখন, যখন নারী ফুটবলার জেনি হারমোসোকে জড়িয়ে ধরে মুখে চুমু খান তিনি। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের একে একে আলিঙ্গন এবং চুম্বন দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিলেন স্পেনের ফুটবল প্রধান। একসময় মঞ্চে আসেন জেনি হারমোসো। যাকে অভিনন্দন জানাতে গিয়ে মুখে একটি চুমু খান তিনি। যা আপাত দৃষ্টিতে দৃষ্টিকটু লেগেছে সবার। যা নিয়েই চলছে বিতর্ক।

বিষয়টি অবশ্য স্বাভাবিকভাবে নিয়েছেন হারমোসো, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট এবং আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তাঁর আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’

এ বিষয়ে রুবিয়ালেসকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘জেনির সঙ্গে চুমু? সবখানেই ইডিয়ট আছে। যখন দুজন মানুষের কোনো স্নেহপূর্ণ মুহূর্ত থাকে, তখন আমরা নির্বোধদের কথায় কান দিতে পারি না। আমরা চ্যাম্পিয়ন, আমি এটা নিয়েই আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা